বিদেশি শ্রমিক নিয়োগে দুর্নীতি বরদাশত করা হবে না : মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে মালয়েশিয়া-জাপান বিষয়ক এক ব্যবসায়িক কনফারেন্সে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার রিপোর্টে বলা হয়েছে, বিগত সরকারের আমলে বিদেশি শ্রমিক নিয়োগ বা বিদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে চরম দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তবে এ সময় তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি।

বিষয়টির দিকে ইঙ্গিত করে মাহাথির মোহাম্মদ বলেন, বিদেশি শ্রমিকদের জন্য এখন আমাদের দেশে যথাযথ নিয়মকানুন ও আইন রয়েছে। কোনো শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, ‘বেচাকেনা’ অথবা পাচারসহ যে কোনো অনিয়ম হলে আমরা তা কোনোভাবেই মেনে নেব না।

পূর্ববর্তি সংবাদআজ বঙ্গবন্ধু স্যাটেলাইটের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ
পরবর্তি সংবাদআমেরিকার কথিত ‘সন্ত্রাস বিরোধী’ যুদ্ধে নিহত হয়েছে কমপক্ষে ৫ লাখ মুসলিম