ভারতের খেলোয়াড় ধোনি এখন কাশ্মীরে, সেনার পোশাকে টহল দেন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের খেলোয়াড় ধোনি এখন কাশ্মীরে সেনার পোশাকে  সরকারি দায়িত্ব পালনে ব্যস্ত।   তার সতীর্থরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্যস্ত, তখন ধোনি ব্যস্ত জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কাজে।

জানা যায়, বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে ভারতীয় সেনার হয়ে ডিউটি করছেন ধোনি।

লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি ১৫ আগস্ট পর্যন্ত দক্ষিণ কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটেলিয়ানের ডিউট করবেন ধোনি। মাহির ডিউটির মধ্যে থাকছে টহলদারি ও পোস্ট ডিউটি। কাশ্মীরে ভারতীয় সেনার প্যারা মিলিটারি ফোর্সের প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে ট্রেনিং নিতে ব্যস্ত মাহি।

সোমবার সোশ্যাল মিডিয়ায় সেনার পোশাকে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরে সেনা ব্যাটালিয়নের সঙ্গে ভলিবল খেলছেন ধোনি।

প্রসঙ্গত, বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে ভারতীয় সেনার হয়ে ডিউটি করছেন ধোনি। তার সতীর্থরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্যস্ত, তখন ধোনি ব্যস্ত সেনার হয়ে ডিউটিতে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

পূর্ববর্তি সংবাদঋতুমতি মহিলা কি তাকবিরে তাশরিক পড়বে?
পরবর্তি সংবাদময়মনসিংহে লাইন থেকে ছিটকে পড়ল বগির চাকা, আহত ১০