কাশ্মিরে মোদি সরকারের আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: সৈয়দ ফয়জুল করিম

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দলের নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিমের উপস্থিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সৈয়দ মুফতি ফয়জুল করিম বলেন, ভারতে অব্যাহতভাবে মুসলিম নির্যাতন চলছে। আমাদের সবকিছু দিয়ে সাধ্যমতো সেই নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে। কাশ্মীরে মোদি সরকারের আগ্রাসন রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তিনি হিন্দু-মুসলিমকে ঐক্যবদ্ধভাবে বিজেপি সরকারের নীল নকশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও মিছিলে নেতাকর্মীরা জম্মু কাশ্মীর থেকে অবিলম্বে ভারতের নিযুক্ত সব সৈন্য প্রত্যাহারের দাবি করেন।

 

পূর্ববর্তি সংবাদদিনাজপুরে ডেঙ্গুতে মারা গেল মাদ্রাসা ছাত্র
পরবর্তি সংবাদবিএনপির ৪ শীর্ষ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ