ইসলাম টাইমস ডেস্ক : রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১০ নভেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২১ নভেম্বর রবিউল আউয়াল। ইসলামিক ফাউন্ডেশন-এর সূত্রে এ তথ্য জানা যায়। ।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ১৪৪০ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলাপ্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে।
তাই ১০ নভেম্বর (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২১ নভেম্বর ১২ রবিউল আউয়াল।
অবশ্য এর আগেই ইসলাম টাইমস ঢাকার কেরানীগঞ্জ থেকে নিজস্ব সূত্রে চাঁদ ওঠার ব্যাপারে নিশ্চিত হয়।
















