ইসলাম টাইমস ডেস্ক: যোগাযোগের স্বাভাবিক পথ খোলা রাখতে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পাকিস্তানকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে নয়াদিল্লি।
আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দফতর থেকে পাকিস্তানকে এ অনুরোধ করা হয়। এর আগে বুধবার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে ইসলামাবাদ। খবর এনডিটিভির
বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, আমরা দেখেছি পাকিস্তান ভারতের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এ সিদ্ধান্ত অবশ্যই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ফাটল ধরাচ্ছে।
ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি ৩৭০ ধারার যে পরিবর্তন হয়েছে তা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতীয় সংবিধান ছিল, আছে এবং সর্বদা একটি সার্বভৌম বিষয় হয়ে থাকবে।
















