মস্তিষ্কের তরঙ্গ থেকে টাইপ!

ইসলাম টাইমস ডেস্ক: নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন মানুষের জীবনধারাকে বদলে দিয়েছে। গবেষকেরা মানুষের মস্তিষ্কের সঙ্গেও আধুনিক কম্পিউটার প্রযুক্তি যুক্ত করার পথে বেশ কিছু পথ এগিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই মানুষের মস্তিষ্কের অনেক তরঙ্গ বিশ্লেষণ করে তা টাইপ করার মতো উন্নত যন্ত্রও চলে আসবে। এ ধরনের যন্ত্র তৈরি হলে মানুষের অনেক উপকার হবে বলে মনে করছেন গবেষকেরা। ফেসবুক, গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। মাহাকাশ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক এই টার্গেট বাস্তবায়নের লক্ষ্যে অনেকদূর এগিয়েছেন।

এলন মাস্কের ‘নিউরালিংক’ নামে একটি নতুন উদ্যোগের (স্টার্টআপ) কথা ইতিমধ্যে অনেকের জানা হয়ে গেছে। প্রতিষ্ঠানটি মূলত কম্পিউটারের সঙ্গে মানুষের মস্তিষ্ক যুক্ত করার প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তথাকথিত ‘স্নায়ু লেস’ প্রযুক্তি বিকাশ করবে, যার মাধ্যমে মস্তিষ্কে ক্ষুদ্র ইলেকট্রোড স্থাপন করা যাবে। এই প্রযুক্তি স্মৃতিশক্তির উন্নতির জন্য ব্যবহার করা যাবে কিংবা মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করতে পারবে।

এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের শীর্ষ একাডেমিয়ানরা প্রতিষ্ঠানটিতে কাজ করার জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন।

পূর্ববর্তি সংবাদকাঁচা চামড়া রফতানি এত সহজ না: ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ
পরবর্তি সংবাদইটালির জোট সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত, দৌড়ে আছেন কট্টরপন্থি সালভিনি