বস্তাভর্তি টাকা, এবার গ্রেপ্তার হলেন কিশোরগঞ্জের সাবেক জেলা হিসাবরক্ষক

ইসলাম টাইমস ডেস্ক: বস্তাভর্তি টাকাসহ গ্রেপ্তার হওয়া কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের সহযোগী ও মামলার অভিযোগপত্রভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম। তিনি কিশোরগঞ্জের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বর্তমানে রাজধানীর সেগুনবাগিচায় মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের বিরুদ্ধে জেলা হিসাবরক্ষণ অফিস ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করে দুদক। মামলার পর সেতাফুল ইসলামকে পিরোজপুর সার্কিট হাউস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সেতাফুল জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এর মধ্যে পরপর দুই দিনে তিনি সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে প্রায় পাঁচ কোটি টাকা তুলে বস্তায় ভরে নিয়ে যান।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ মোদির
পরবর্তি সংবাদএবার ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান