সমালোচকরা আমার বক্তব্যকে ভুলভাবে ব্যখ্যা করছেন : ডা.জাকির নায়েক

ইসলাম টাইমস ডেস্ক: আমি মোটেই বর্ণবাদী নই। সমালোচকরা আমার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং আমার বক্তব্যে মনগড়া কথা যোগ করা হয়েছে বলে জানিয়েছেন ডা.জাকির নায়েক।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে .জাকির নায়েক এসব কথা বলেন। তিনি বলেন, যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। কিন্তু তবুও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করাটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। এটা ইসলামের মূল শিক্ষার পরিপন্থি।

জাকির নায়েক বলেন, গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করলে দেখবেন মালয়েশিয়ায় আমার বিরুদ্ধে জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। আমার সমালোচকরা নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আমার ওপর আক্রমণ করছেন। তারা আমার বক্তব্যকে রং মাখিয়ে ভিন্নভাবে উপস্থাপন করছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এসব ভুল বক্তব্যের কারণে অমুসলিমরা তাকে বর্ণবাদী মনে করবেন। তিনি আরও বলেন, যারা এসব কথায় আঘাত পেয়েছেন তারা আমার মূল বক্তব্য শোনেননি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে ডা. জাকির নায়েক ‘বিতর্কিত’ মন্তব্য করেন বলে অভিযোগ তুলেন মালয়েশিয়ার সংখ্যালঘু কয়েকজন মন্ত্রী। তাদের অভিযোগ, ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি নাকি বলেছেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন।

তার এমন ‘মন্তব্য’ ঘিরেই মালয়েশিয়ায় বিতর্ক শুরু হয়।  জাকির নায়েক তার ওপর আরোপিত এই অভিযোগ প্রসঙ্গেই বলেছেন, তার বক্তব্য রঙ মাখিয়ে প্রচার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদপ্রকল্পে গাফিলতির কারণে প্রকৌশলীকে শাস্তির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় রাষ্ট্র: অর্থমন্ত্রী