ইসলাম টাইমস ডেস্ক : ইয়েমেনে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবারের এই ঘটনার কথা স্বীকার করে এজন্য ইরানকে দোষারোপ করছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল বুধবার ভোরে হুথিদের আকাশ প্রতিরক্ষা বিভাগ যুক্তরাষ্ট্রে তৈরি উন্নত ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করে। ধামার প্রদেশের আকাশে ওড়ার সময় মার্কিন ড্রোনটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। এর ফলে তা ভূপাতিত হয়। যুক্তরাষ্ট্রে দাবি, ড্রোন ভুপাতিত করা মিসাইলটি হুথিদের ইরান সরবরাহ করেছে। তবে ড্রোনটি মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করছিলো নাকি গোয়েন্দা সংস্থা তা এখনও জানা যায়নি।
তবে হুথিদের দাবি, ওই মিসাইল তারা নিজেরাই তৈরি করেছে। ইরানের কাছ থেকে নেয়নি।
এর আগে বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ ড্রোন ভূপাতিত করেছিল ইরান।
















