ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি। জনগণ যাকে ভোট দেবে, সেই ক্ষমতায় আসবে।
গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে রংপুরের পীরগঞ্জ, গোপালগঞ্জের কোটালিপায়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কোনো জ্বালাও-পোড়াও হলে ক্ষমা নেই। তাদের কঠোর শাস্তি পেতে হবে। জনগণের জানমাল রক্ষায় যা যা করনীয় আইন-শৃঙ্খলা বাহিনী তাই করবে।’
শেখ হাসিনা বলেন, জনগণের জন্য উন্নয়ন করেছি। কোন আসনে জয়লাভ করেছি কোথায় করিনি-কিন্তু সব জায়গায় উন্নয়ন করেছি।
















