জয় শ্রীরাম না বলায় ভারতে এক মুসলিম শিশুকে মারধর অপর জনের গায়ে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: ফের যোগীর রাজ্যে জয় শ্রীরাম ধ্বনির ভয়াল রূপের মুখোমুখি হল এক মুসলিম নাবালক ৷ ১৬ বছরের মহম্মদ তাজ কানপুরে বররার বাসিন্দা ৷ কিদওয়াই নগরে নামাজের পরে ফিরে আসার সময় তাকে কিছু অজ্ঞাত পরিচয় যুবক জয় শ্রীরাম উচ্চারণ করতে বাধ্য করে৷ তাজ তাদের কথা মানতে না চাইলে তার ওপর চড়াও হয়ে ওই যুবকরা তাকে মারধোর করে বলে জানা যায় ৷

অপর ‍দিকে উত্তরপ্রদেশে ১৫ বছরের এক সংখ্যালঘু কিশোরকে আগুন লাগিয়ে খুনের চেষ্টার আভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই কিশোরকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়েছিল। উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার ঘটনা। অগ্নিদগ্ধ অবস্থায় ওই কিশোরকে কাশীর কবির চৌরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহের ৬০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে। ওই কিশোর জানিয়েছে, তাকে ‘জয় শ্রী রাম’ বলার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সে রাজি না হওয়ায় তাকে প্রথমে মারধর করা হয়, পরে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। একদল ছেলে এই কাজ করেছে বলে সে জানিয়েছে।

ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে আরও জানা গিয়েছে, বররার স্টেশন হাউস অফিসার সতীশ কুমার সিং জানিয়েছেন, তিন থেকে চারজন যুবক মোটরসাইকেলে এসে তাজের পথ আটকে দাঁড়ায় ৷ বাড়ির কিছুটা দূরেই ছিল তাজ৷ মাথায় টুপি কেন পরেছেন তাজ এবং কেন সে জয় শ্রীরাম বলতে চাইছে না, তাই নিয়ে তার ওপর চড়াও হয়ে তারা ৷

পিটিআই সংবাদ সংস্থাকে তাজ জানায়, ওই অজ্ঞাত পরিচয় যুবকরা তার মাথা থেকে টুপি খুলে নেয় এবং তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে৷ আর সেই সঙ্গে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করতে থাকে৷ তারা তাজকে এও বলে, তাজ যে টুপিটি পরেছে সেটি ওই এলাকায় পরার অনুমতি নেই৷

তাজ সে সময় সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলে, দুজন বিক্রেতা এসে তাকে উদ্ধার করে৷ আরও অনেকে তার চিৎকার শুনে এগিয়ে আসার সময় ওই যুবকরা পালিয়ে যায়৷ ইন্ডিয়ান পিনাল কোডে 153A ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সতীশ কুমার সিং জানান৷ নির্যাতিতের সঙ্গে কথা বলে অভিযুক্তদের চিহ্নিতের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, এর আগে ঝাড়খণ্ডের খারসাওয়ানে ২৪ বছরের তাবরেজ আনসারিকে ১৮ ঘন্টা পিটিয়ে হত্যা করেছিল কট্টোর হিন্দুরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি তাবরেজকে একটি কাঠের লাঠি দিয়ে নৃশংসভাবে পেটাচ্ছেন। ছেড়ে দেওয়ার জন্য ওই মুসলিম যুবক হাতজোড় করে আকুতি জানালে তাতেও মন গলেনি ওই ব্যক্তির। জোর করে তাবরেজকে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হনুমান’ বলতেও বাধ্য করা হয়।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় ট্রেনে কাঁটা পড়ে দুই শিক্ষার্থী নিহত
পরবর্তি সংবাদহিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু: ওবায়দুল কাদের