উইঘুরে মুসলিম নির্যাতন: চীনের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে কাতার

ইসলাম টাইমস ডেস্ক: চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশটির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে কাতার।

সম্প্রতি বিশ লাখ উইঘুর মুসলিম আটকের ঘটনার আন্তর্জাতিক নিন্দার মুখে চীনের মানবাধিকার পরিস্থিতির প্রতি সম্প্রতি সমর্থন জানায় সৌদি আরব, পাকিস্তানসহ ৩৭টি দেশ। ২২টির মতো পশ্চিমা দেশ উইঘুরদের নির্যাতনের বিরুদ্ধে চীনের বিপক্ষে রয়েছে।

তবে কাতার পক্ষে বা বিপক্ষের কোন অবস্থানেই যায়নি। তারা শুধুমাত্র চীনের মানবাধিকার পরিস্থিতির প্রতি সম্প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্লুমবার্গ

এর আগে ১২ জুলাই পাঠানো ওই চিঠিতে বেশির ভাগ মুসলিম সংখ্যাগুরু দেশ স্বাক্ষর করে। তবে এই নিয়ে কাতার সরকার বা জাতিসংঘের মন্তব্য চেয়েও পায়নি বলে জানায় ব্লুমবার্গ।

সংবাদমাধ্যমটি জানায়, তাদের কাছে কাতারের চিঠির একটি অনুলিপি আছে। সেখানে জেনেভায় জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আলী আল-মানসুরি ১৮ জুলাই লেখেন, সমঝোতা ও মধ্যস্থতার বিষয়ে এখন দেশটির মনোযোগ। তাদের বিশ্বাস ওই চিঠির উল্লেখিত বিষয় তাদের বৈদেশিক নীতির মূল অগ্রাধিকারগুলোর প্রতি আপস করে। এই ক্ষেত্রে কাতার নিরপেক্ষ অবস্থানে থাকতে চায় বলেও উল্লেখ করা হয়।

বিশ্বের সবচেয়ে বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে চীনের। ২০১৮ সালে চীন ছিল কাতারের ‍তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। তাদের বাণিজ্যের পরিমাণ ১৩শ’ কোটি ডলার।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানুয়ারিতে বেইজিং সফর করেন। ওই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘পুরোনো ও ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরিদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে খেলাফত আন্দোলন
পরবর্তি সংবাদএজেন্সির অবহেলায় মানবেতর জীবনযাপন করছেন ৪১৬ হাজি