বাহরাইনের কৃষ্ণ মন্দির পূনর্নিমাণে ৩৫ কোটি টাকা দিলেন মোদি

ইসলাম টাইমস ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ২০০ বছরের পুরনো একটি শ্রীকৃষ্ণ মন্দির পূনর্নিমাণে ৪২ লাখ ডলার অনুদান দিয়ে গতকাল শনিবার প্রকল্পটির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।

এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, নরেন্দ্র মোদি ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বাহরাইন সফরে গেলেন। মানামায় অবস্থিত শ্রীনাথজি নামের ওই মন্দিরে তিনি প্রার্থনা করেছেন এবং প্রসাদ নিয়েছেন। টুইটারে সেই ছবি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার।

প্রধানমন্ত্রী মোদি মন্দিরটি নির্মাণে অর্থ বরাদ্দ করে সেই পূননির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। আগামী বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বরাদ্দকৃত অর্থ খরচ হবে মন্দিরের জন্য ৪৫ হাজার বর্গফুট ভূমি অধিগ্রহণ এবং ৩০ মিটার উঁচু চারতলা বিশাল ভবন নির্মাণকাজে।

এনডিটিভি বলছে, প্রায় ২০০ বছরের পুরনো ওই মন্দিরটি সংস্কার করার পর সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা প্রার্থনাসহ সব ধরনের ধর্মীয় রীতি পালন করবেন। হিন্দু ধর্মের ঐতিহ্যের বাহক ওই মন্দিরে সনাতন ধর্মমতে বিয়ের ব্যবস্থাও করা হবে যাতে করে সেখানে গিয়ে বিয়ের অনুষ্ঠান করতে পারে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইট বার্তায় বলেছেন, ‘উষ্ণ-সৌহার্দের সহিত বাহরাইনকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ঐতিহাসিক সফর শেষে হয়েছে মানামায় অবস্থিত ওই অঞ্চলের সবচেয়ে পুরনো শ্রীনাথজি মন্দিরে প্রার্থনা করার মধ্য দিয়ে। এই মন্দির বাহরাইনের সমাজের বৈচিত্রতার প্রতিফলন।’

পূর্ববর্তি সংবাদকাশ্মীরি পতাকা নামিয়ে উড়ানো হলো ভারতীয় পতাকা
পরবর্তি সংবাদকাশ্মীরি জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যেতে গিলানির আহ্বান