খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা, পাল্টা গুলিতে নিহত ৩ সন্ত্রাসী

ইসলাম টাইমস ডেস্ক: খাগড়াছড়ির দিঘীনালায় সেনাবাহিনীর উপর ইউপিডিএফ কর্মীদের একদল অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হয়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

নিহতরা হলেন- দীঘিনালা ইন্দ্রমণি পাড়ার বাসিন্দা তুহামঙ্গরাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৪৫), একই উপজেলার হাসিনসনপুর সুধীর প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা (২৫) ও পানছড়ি পুজগাং যুবনাক্সপাড়ার বাসিন্দা ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩২)। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদগুজরাটে মুসলিম পুলিশ কনস্টেবলের দাড়ি ধরে টানাটানি, গলাটিপে প্রাণে মারার চেষ্টা
পরবর্তি সংবাদআগামী শুক্রবার ঢাকায় ‘সর্বদলীয়’ কাশ্মীর সংহতি ফোরামের বিক্ষোভ মিছিল