দুই মেয়রের গাফিলতির কারণে ডেঙ্গুতে এত মানুষের মৃত্যু: হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনের গাফিলতির কারণে এত মানুষের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দুই মেয়র ডেঙ্গু নিয়ে শুরুতে কোনো পদক্ষেপ নিতে পারেননি। ডেঙ্গু নিয়ে দুই মেয়রের আচরণ দায়িত্বজ্ঞানহীন। এত মানুষ মারা গেল এসব দায় দুই মেয়র কোনোভাবে এড়াতে পারেন না।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ডেঙ্গু নিয়ে দুই সিটি কপোরেশনের প্রতিবেদন পেশের ওপর শুনানিকালে এ মন্তব্য করেন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন তৌফিক এনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

পূর্ববর্তি সংবাদকাশ্মিরে মুসলিম হত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ
পরবর্তি সংবাদপ্রত্যাবাসন: রোহিঙ্গা সংকটের নতুন মোড়!