ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার শফিকুল ইসলাম

ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার করেছে সরকার। আর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিআইডির প্রধান করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেয়া নতুন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়।

পূর্ববর্তি সংবাদএরশাদের আসনে প্রার্থী নিয়ে বিরোধ বাড়ছে পরিবারে
পরবর্তি সংবাদসেনাদের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের সঙ্গে নৌমহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র!