মৌলভীবাজারে শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহিদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দিয়েছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী’র নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে  নাম ফলক ভেঙ্গে ফেলে। পরে নেতাকর্মীরা অডিটোরিয়ামের নতুন নাম দেয় “মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম”।

নাম ফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ জেলা ও কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম দেয়।

এদিকে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানিনা। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা প্রদক্ষেপ নেব।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে সরকার মিয়ানমারের ফাঁদে পড়ে গেছে : ফখরুল
পরবর্তি সংবাদসীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ