টেক্সাসে আবারও বন্দুকধারীর গুলি, নিহত ৫, আহত ২১

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার বিকালে এই ঘটনা ঘটে।

এদিকে পুলিশের গুলিতে একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলেও জানিয়েছেন টেক্সাসের পুলিশ।

এ ব্যাপারে বিবিসির খবরে জানানো হয়েছে, একজন বন্দুকধারী লোক টানা গুলিবর্ষণ করলে ৫ জন নিহতের ঘটনা ঘটে।

এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় ইউএস ডাক সার্ভিসের একটি ভ্যান হাইজ্যাক করা হয়েছে।

এ ঘটনার পর পুলিশের একজন মুখপাত্র পাঁচজন নিহত ও আরও ২১ জন আহতের খবর নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২
পরবর্তি সংবাদলালবাগ কেল্লায় যুবক খুন