ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি-ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে এক ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তার নাম খাজে আহমেদ মজুমদার। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। খাজে আহমেদ বর্তমানে নিজেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য বলে দাবি করেন। তবে এ ঘটনার পর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির প্রধান সমন্বয়ক মো. শহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, খাজে আহমেদ মজুমদার আওয়ামী লীগের কেউ নন।

জানা যায়, গত ২৯শে আগস্ট উপজেলার বালিথুবা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন খান ১০০০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক হন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মূল মাদক ডিলারের নাম।

পূর্ববর্তি সংবাদতলানিতে ঠেকেছে ভারতের অর্থনীতি, মোদি সরকারকে দায়ী করলেন সাবেক প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদজেলখানায় জায়গা নেই, কাশ্মিরে তাই ‘ডেইলি ডিটেনশন’