তলানিতে ঠেকেছে ভারতের অর্থনীতি, মোদি সরকারকে দায়ী করলেন সাবেক প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : ভারতজুড়ে অর্থনৈতিক সংকট নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।  রোববার টুইটারে একটি ভিডিও বার্তায় এ অর্থনৈতিক সংকটের জন্যে মোদি সরকারকেই দায়ী করেন তিনি।

মনমোহন বলেন, ‘প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এটা দীর্ঘস্থায়ী মন্দারই ইঙ্গিত। অথচ দ্রুতগতিতে উন্নতির সবরকম সম্ভাবনাই রয়েছে ভারতের। সব ক্ষেত্রে মোদি সরকারের চূড়ান্ত অব্যবস্থাই আজ মন্দা ডেকে এনেছে।’

তার মতে, সব ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার জন্যই আজ এমন পরিস্থিতি। সম্প্রতি রাজস্থান থেকে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ভাবে চললে খুব শিগগিরই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলেও সতর্ক করেন মনমোহন।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় সড়ক দুর্ঘটনা, পুলিশের এএসআইসহ নিহত ৩
পরবর্তি সংবাদছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি-ভিডিও ভাইরাল