কাবুলে বোমা হামলা, নিহত ৫, আহত ৫০

ইসলাম টাইমস ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে জোরালো এক বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। সোমবার রাতে গ্রিন ভিলেজ চত্বরে গাড়িবোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

আফগানিস্তানের মুখপাত্র নসরাত রহমি জানান, সোমবার রাতের বিস্ফোরণে কাবুলে কমপক্ষে ৫ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই তিনি মনে করেছেন।

তিনি বলেন, বিস্ফোরণের ভয়াবহতায় সংলগ্ন এলাকার একাধিক বাড়ি গুঁড়িয়ে গেছে।

এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন দূত আফগান সরকারের সঙ্গে চুক্তির উল্লেখ করে ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ মাসের মধ্যে ধাপে ধাপে ৫০০০ মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। খবর এই সময়ের।

সূত্র: সাউথ চীনা মর্নিং পোস্ট

পূর্ববর্তি সংবাদএবার ময়মনসিংহে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
পরবর্তি সংবাদএনআরসি নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ