ডেমরা ও মুগদায় র‌্যাবের অভিযান, ইয়াবাসহ আটক ৪

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর ডেমরা ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার দিনগত রাতে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো. রাসেল (২০), মো. সালাউদ্দিন (২৫), মো. সাইফুল আলম (৪৮) ও আশরাফুল রানা ওরফে সোহেল (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ডেমরা এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ আশরাফুল ও রাসেলকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মুগদা থানার দক্ষিণ মাণ্ডা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ সাইফুল ও সালাউদ্দিনকে আটক করে র‌্যাব-১০ এর একটি দল।

এসময় তাদের কাছে থেকে নগদ ৩৬০ টাকা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তি সংবাদভারতে বাবরি মসজিদের পক্ষে কথা বলায় আইনজীবীকে গুলি
পরবর্তি সংবাদকাশ্মীর সংকট: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাক পররাষ্ট্রমন্ত্রীর ফোন