ইসলাম টাইমস ডেস্ক: ভারতের নতুন সন্ত্রাস বিরোধী আইনে এককভাবে জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার এবং লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে।
একমাস আগে ইউএপিএ ১৯৬৭ সালের করা আইনের সংশোধনী সংসদে পাশ করে ভারত সরকার। এই সংশোধনীর ফলে কোনও একক ব্যক্তিকে ‘জঙ্গি’ ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়। এর পরেই এই ঘোষণা দেওয়া হয়েছে। ‘দ্য ডন’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে যে, মাওলানা মাসুদ আজাহার সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত এবং উক্ত আইনে মাওলানা মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ২০০৮ সালে হওয়া মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিলেন হাফিজ সাইদ। অন্যদিকে পুলওয়ামা হামলা এবং ২০০১ সাংসদে হামলার মূলহোতা হিসেবে মাসুদ আজহারের নাম উল্ল্যেখ করে এই দুইজনকে জঙ্গি ঘোষণা করে ভারত।
এর প্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই, সন্ত্রাসবাদ মানবতার বিরোধী, এর বিরুদ্ধে কঠোর আইনকে সবার সমর্থন করা উচিত।
















