সরকারের দুর্নীতির বিষয়ে দুদক সর্বদাই নিরব: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: সরকারের নানা প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরব ভূমিকার সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নানা প্রকল্পের নামে ক্ষমতাসীন দলের লুটেরাদের কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে এখন প্রশাসনের লোকজনও জড়িয়ে পড়ছে স্বেচ্ছাচারিতা আর দুর্নীতিতে।

আজ দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ দুর্নীতির পর এবার দুর্নীতির বিশ্ব রেকর্ড গড়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ একটি পর্দা কিনতে দাম দেখিয়েছি সাড়ে ৩৭ লাখ টাকা। পুকুর কাটা শিখতে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৬ কর্মকর্তা রাষ্ট্রের ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করে ইউরোপে যাচ্ছেন, মশা মারা শিখতে সিঙ্গাপুর যাচ্ছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। সিলেট বিভাগে বক্স কালভার্ট বানাতে কনসালটেন্সি বাবদ খরচ করা হয়েছে দেড় কোটি টাকা।

দুদকের সমালোচনা করে তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরে যখন দুর্নীতি মহামারী আকার ধারণ করছে তখন দুর্নীতি দমন কমিশন নিরব ভূমিকা পালন করছে।

কারণ ক্ষমতাসীনদের দিকে তাকানো যাবে না। এই দুনীতি দমন কমিশন এমন আরব্য রজনীর একচোখা দৈত্য যে, তার এক চোখ দিয়ে বিরোধী দলকে দেখে। সেখানে অন্যায় না থাকলেও জোর করে সরকার যেটি বলেন- এই আরব্য রজনীর সেই দৈত্যর মতো একদিকে দেখে। অন্য দিকে তারা কিছুই দেখতে পায় না।

সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন ও আমিনুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তি সংবাদভারত কখনো হিন্দু রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ: ওয়াইসি
পরবর্তি সংবাদমারকাযের মুহাযারা : ব্যাংকের মুরাবাহা চুক্তির শর্ত এবং প্রয়োগ নিয়ে যা আলোচনা হল