ইসলাম টাইমস ডেস্ক: সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা সেনা সদস্য ও নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিল দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ।
জানা যায়, সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান বাজওয়া সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ইমরান এদিন মুজাফফরাবাদ পরিদর্শন করবেন এবং নাগরিকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়।
ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। এরপর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়।
















