ভোটকেন্দ্রে মিডিয়া নিষিদ্ধ করার অধিকার ইসির আছে : তোফায়েল আহমদ

ইসলাম টাইমস ডেস্ক : ‘ভোটকেন্দ্রে মিডিয়া থাকবে না’ নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে সমর্থন করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের রয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, সাজাপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন না। সংবিধানে সেটি স্পষ্টভাবে বলা আছে।

তিনি বলেন, সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে মনে করি আমি। নির্বাচন পিছিয়ে ইসি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তি সংবাদনির্বাচন পেছানোর দাবিতে আগামীকাল ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট
পরবর্তি সংবাদঅবশেষে নৌকায় উঠছেন বি চৌধুরীও