ইসলাম টাইমস ডেস্ক: নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত নিরস্ত্র ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে দুই ফিলিস্তিনি যুবক শহীদ ও অপর অন্তত ৭০ জন আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম ‘দ্য সৌদি গেজেট’ জানায়, গতকাল (শুক্রবার) নিজ মাতৃভূমি প্রত্যাবর্তনের দাবিতে ফিলিস্তিনিদের ৭৩তম বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক বছরেরও বেশি সময় আগে থেকে প্রতি শুক্রবার গাজাবাসী গাজা-ইসরাইল সীমান্তে এই বিক্ষোভ দেখিয়ে আসছেন।
গতকালের বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা সীমান্তের ওপার থেকে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালালে দুই ফিলিস্তিনি যুবক শহীদ ও অপর অন্তত ৭০ জন আহত হন।
বিশ্লেষকদের মতে, গত বছরের ৩০ মার্চ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা ইসরাইল বিরোধী বিক্ষোভ করে আসছে। তারা মূলত ইহুদিবাদী রাষ্ট্রটির দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পাশাপাশি গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
জাতিসংঘের মতে, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে গত প্রায় দেড় বছরের বেশি সময় যাবত চলা এই বিক্ষোভে ইসরায়েলি সেনাদের আগ্রাসনে অন্তত ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া আহত হন আরও কমপক্ষে ৩১ হাজারেরও অধিক বেসামরিক।
তাছাড়া আহতদের মধ্যে প্রায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে; যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যারা বর্তমানে এক মানবত্বর জীবন যাপন করছেন।
সূত্র: পার্সটুডে
















