‘গণহত্যা-নির্যাতন জাদুঘর নির্মাণের উদ্যোগ সরকারের

ইসলাম টাইমস ডেস্ক : মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ‘গণহত্যা-নির্যাতন’ জাদুঘর নির্মাণ করতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। ৩ হাজার ৫৯০ বর্গ মিটার আয়তনের ওপর ছয়তলা বিশিষ্ট একটি বিশাল জাদুঘর নির্মাণ করবে সরকার। দক্ষিণ এশিয়ায় বিশেষায়িত এমন জাদুঘর বাংলাদেশেই প্রথম নির্মিত হতে যাচ্ছে।

এতে ১৯৭১ সালের গণহত্যা-নির্যাতনের অনেক চিত্র নতুন করে তুলে ধরা হবে।

জাদুঘরটি নির্মাণে ব্যয় হবে ২৮ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জুন মেয়াদে এটি নির্মিত হবে।

জাদুঘর ভবনে থাকবে তিন হাজার ১০০ বর্গ মিটারের ২৪০ আসন বিশিষ্ট একুয়াস্টিক কাজসহ একটি মাল্টি পারপাস হল ও একটি লাইব্রেরি আর্কাইভ।

এছাড়া একটি বিশাল পাম্প হাউসসহ ১৫ হাজার বর্গ মিটারের একটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থাকছে।

মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, গণকবর ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। এছাড়া দেশের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে বধ্যভূমি। এসব ঘটনা সংক্রান্ত দলিল, নথিপত্র, ছবি নতুন এই আর্কাইভ ও জাদুঘরে ঠাঁই পাবে। সেজন্য জাদুঘরের সঙ্গে একটি আর্কাইভ ও গ্রন্থাগার গড়ে তোলা হবে।

পূর্ববর্তি সংবাদভারতে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলছে বিরোধীরা
পরবর্তি সংবাদসুদের টাকা পরিশোধ করতে না পেরে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করছে -মাওলানা কাজী ফজলুল করীম