‘ক্ষোভ থাকতে পারে, তবে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়নি’

ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রলীগের কিছু কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর ক্ষোভ থাকতে পারে, তবে কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান। এর আগে সেতুমন্ত্রী নিজ দফতরে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন।

ছাত্রলীগের কমিটি ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটিকে ভেঙে দিতে বলেছেন কি বলেন নাই, সে বিষয়ে আমি কিছু বলব না। ছাত্রলীগের নানা কর্মকাণ্ডে আওয়ামী লীগ ক্ষুব্ধ। তাদের ভালো সংবাদের শিরোনাম হতে আহ্বান জানিয়েছি। ছাত্রলীগের কর্মকাণ্ডকে শোধরানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। তবে গতকাল রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি।

পূর্ববর্তি সংবাদ‘সিরিয়ায় আমেরিকার ৩০ হাজার ট্রাক অস্ত্র পাঠানোর বিষয়টি মানবে না তুরস্ক’
পরবর্তি সংবাদতাজিয়া মিছিলে ছোরা-তরবারি বহনসহ পটকা ফোটানো নিষিদ্ধ