সিনেমার গায়ক এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্যে দশ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিডনির অসুখে ভুগতে থাকা গায়ক এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাবেন বাংলা সিনেমার এই গায়ক।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর গণভবনের বাসায় এন্ড্রু কিশোরের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। তিনি আরো জানান, শিল্পী চেক গ্রহণকালে তাকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় এন্ড্রু কিশোর বলেন, ‘অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসকরা বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য আগামীকাল (আজ সোমবার) সিঙ্গাপুর যাচ্ছি।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আমি অসুস্থ জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যবোধ সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকে সুস্থ রাখেন।’

 

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে শিয়াদের আশুরা পালন: কী বলে শিয়া ধর্মমত
পরবর্তি সংবাদধর্মীয় অনুশাসন মেনে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া