ইসলাম টাইমস ডেস্ক : দখলদার ইসরাইলের ঘাতক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে। হামলায় কমপক্ষে ৩ জন বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯ জন।
ইসরাইলের বিমান হামলায় হামাস পরিচালিত আল আকসা টিভি ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
গত রোববার গাজা ভূখণ্ডে ইসরাইলের বিশেষ বাহিনীর ব্যাপক অভিযানে হামাসের একজন শীর্ষ কমাণ্ডার নিহত হয়। হামাস প্রতিশোধ গ্রহণের শপথ নেয় এবং অবৈধ রাষ্ট্র ইসরাইলে রকেট হামলা শুরু করে।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাসের তিনশোর বেশি রকেট হামলা চালিয়েছে।
বিপরীতে ইসরাইল এ পর্যন্ত ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যাতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামাসের রকেট হামলায় ২০ ইসরাইলি আহত হয়েছে বলেও দাবি করছে ইসরাইল।
গাজা থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি বাসে আঘাত হানে। এতে সৈন্যসহ বেশ কয়েকজন আহত হয়। আহত সৈন্যের অবস্থা গুরুতর।
সূত্র : মিডল ইস্ট মনিটর
















