এনআরসি নিয়ে উদ্বেগ থাকলেও ভারতের ওপর বিশ্বাস রাখার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, এনআরসি নিয়ে উদ্বেগ থাকলেও ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত জানি এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তারা বার বার বক্তব্য দিয়েছে। আমরা তাদের ওপর বিশ্বাস রাখছি।

তবে উদ্বেগ কিছুটা আছে বলে জানিয়ে আবদুল মোমেন বলেন, কিছুটা উদ্বেগ তো আছেই। তারপরও আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই। তবে আমরা বিষয়টা পর্যবেক্ষণে রেখেছি।

ভারতের আসাম রাজ্যের চলমান নাগরিক তালিকা থেকে  বাদ পড়াদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে উদ্বিগ্ন বাংলাদেশ।

পূর্ববর্তি সংবাদসড়কের কাজ না করে টাকা আত্মসাত করল ইউপি সদস্য
পরবর্তি সংবাদপারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে যুদ্ধের পরিণাম ভয়াবহ: ইমরান খান