এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে : আ স ম রব

ইসলাম টাইমস ডেস্ক: এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে বলেও মন্তব্য করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব। সোমবার রাজধানীর তোপখানায় শিশুকল্যান মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস ও আমরা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত। উন্নয়ন টিকিয়ে রাখতে হলে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। সারা পৃথিবীতে কোথাও ভোটার আগের রাতে নির্বাচন হয়ে গেছে তা আমার জানা নেই। পৃথিবীর সব দেশে ভোট হয় নির্বাচনের দিন আর আমাদের বাংলাদেশের ভোট হয়েছে নির্বাচনের আগের দিন রাতে। এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

আসম আব্দুর রব বলেন, বাকশাল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের সহযোগিতা করেছে। এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে। কেউ মুখ খুলতে হবে না কথা বলতে পারবে না মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। ২৯ তারিখ রাতে ভোট ডাকাতির মাধ্যমে জনগণকে যে অপমান করা হয়েছে জনগণ কখনো তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় বসে আছে তাদের ছাত্র সংগঠন ও মনে করছে চুরি-ডাকাতির যদি সরকার করতে পারে তবে আমাদের সমস্যা কোথায়? নির্বাচনের আরপিও অনুযায়ী কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন থাকতে পারবে না এটা যদি বিএনপির বেলায় প্রযোজ্য ক্ষেত্রে আপনাদের বলা কেন হবে না? আপনার কেন আদালতের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল আটকে দিয়েছেন?

মুক্তিযুদ্ধের এই সংগঠক বলেন, অতিতেও বাংলাদেশে স্বৈরাচাররা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ইনশাল্লাহ এবারও এই স্বৈরাচারী সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবেই।

পূর্ববর্তি সংবাদসিরাজগঞ্জে গণধর্ষণের শিকার নার্স, আটক ২
পরবর্তি সংবাদনতুন ভিডিও: মিন্নি একাই রক্তাক্ত রিফাতকে হাসপাতালে নিয়ে যায়