রাজবাড়ীতে মসজিদের ইমামের রহস্যজনক মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: রাজবাড়ী বালিয়াকান্দিতে আলাউদ্দিন মৃধা(৪০) নামে মসজিদের এক ইমামের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের হাচেন আলী মৃধার ছেলে।

তিনি নবাবপুর ইউনিয়নের পদমদী মসজিদের ইমাম ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। সন্দেহজনকভাবে তার ভাইকে আটক করে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন, মসজিদের ইমাম আলাউদ্দিন মৃধা একজন হার্টের রোগী। তার ভাই আলম মৃধার সাথে জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরেই সোমবার বিকাল ৫টার দিকে কথা কাটাকাটি হয়। তাদের ধারণা হয়তো তার সাথে ধস্তাধস্তি বা মারামারির কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের কথার কারণে পুলিশ আলম মৃধাকে আটক করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠান।

স্থানীয় ইউপি সদস্য মোহন মল্লিক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়না তদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার ভাই আলম মৃধাকে সন্দেহজনক আটক করেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তার ভাইকে সন্দেহজনক গ্রেফতার করে তাকেও আদালতে পাঠানো হয়েছে। তবে কেউ বাদী হয়ে মামলা দায়ের করেনি।

পূর্ববর্তি সংবাদউড়তে উড়তেই ভেঙ্গে পড়লো ভারতীয় সামরিক বিমান
পরবর্তি সংবাদমাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া: প্রাণোচ্ছ্বল, স্বপ্নবান, মেধাবী আলেমের প্রতিকৃতি