দেওবন্দের মুহাদ্দিস, বহু গ্রন্থপ্রণেতা আল্লামা জামাল আহমাদের ইনতিকাল

ছবি সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: বিখ্যাত তাফসিরগ্রন্থ জালালাইনের শরাহ জামালাইনের মুসান্নিফ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস বহু গ্রন্থপ্রণেতা প্রবীণ আলেম মাওলানা জামাল আহমদ সাহেব ইনতিকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিঊন।

আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়ি মিরাঠে তিনি ইনতিকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। দুইবছর ধরে তার সুগার বেড়ে গিয়েছিল। ইনতিকালের দু’দিন আগেই তিনি চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।

মরহুমের ছোট জামাতা কারী আরিফ কাসেমি এ খবর নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, জানাযা ও দাফন দেওবন্দেই অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার স্থানীঢ বেলা ১১টায় ইহাতায়ে মুরসিলাতে জানাযা হবে।

কারী আরিফ কাসেমি মরহুমের ছাত্র এবং মাদরাসা মসজিদের দায়িত্বশীলদের কাছে মরহুমের জন্য মাগফিরাত কামনা এবং ইসালে সওয়াবের আবেদন করেছেন।

মরহুম জামাল আহমদ রহ. জালালাইন ছাড়াও দরসে নেজামির আরও কিতাবের শরাহ লেখেছেন। দেওবন্দে তিনি উসুলুশ শাশী, হেদায়া, মাকামাতে হারেরী এবং হুসামির দরস দিতেন। সূত্র: বাসিরাত অনলাইন

পূর্ববর্তি সংবাদ‘২৪ ঘণ্টার মধ্যে কমে আসবে পেঁয়াজের চড়া দাম’
পরবর্তি সংবাদএবার আজাদ কাশ্মীরকে ভারতের অংশ দাবি করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী