মোদি জাকির নায়েকের প্রত্যর্পণের কোনো কথাই তোলেননি : মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের। সেই বৈঠকে জাকির নায়েককে প্রত্যর্পণের কোনো কথাই তোলেননি ভারতের প্রধানমন্ত্রী। সম্প্রতি এমনই তথ্য দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

কিন্তু এর আগে ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখেল জানিয়েছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাকির নায়েকের প্রসঙ্গ উঠেছিল। মোদি নাকি বলেছিলেন জাকির নায়েকের বিষয়ে তার উচ্চ পদস্থ কর্মকর্তারা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু তার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পররাষ্ট্র সচিবের দাবিকে। মাহাথির দাবি করেছেন মোদি একবারও জাকির নায়েকের প্রসঙ্গে কোনো কথা বলেননি।

ভারত থেকে চলে যাওয়ার পর মালয়েশিয়ায় আশ্রয় নেন জাকির নায়েক।

 

 

পূর্ববর্তি সংবাদসৌদির পক্ষে যুদ্ধে প্রস্তুত নন ট্রাম্প
পরবর্তি সংবাদকাশ্মিরিদের অবস্থা: ভারতীয় বাহিনীর ভয়ে রাত কাটল আপেল গাছে