ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি, একে একে সব ধরব: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রলীগের ভাবমর্যাদা বাড়াতে সৎভাবে কাজ করতে ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দিয়েছেন সংগঠনটির সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, কারো কোনো নালিশ শুনতে চাই না। ছাত্রলীগকে ধরেছি। ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। একে একে সব ধরব। নিজেদের ইমেজ বাড়াতে হবে। নীতি আদর্শ নিয়ে চলতে হবে।

গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সমাজের অসঙ্গতি এখন দূর করব। একে একে এসব ধরতে হবে। আমি করব। জানি এগুলো কঠিন কাজ। কিন্তু করব। এই কাজ করতে গিয়ে অনেক বাধা আসবে। তারপরও আমি করবই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ।

পূর্ববর্তি সংবাদজোরপূর্বক স্কুলছাত্রকে খৃস্টান বানানোর প্রতিবাদে আলেম-উলামাদের মানববন্ধন
পরবর্তি সংবাদ‘লেখালেখিতে এগিয়ে যেতে হলে ধারাবাহিক চর্চা করতে হবে’