ক্যাসিনোর খোঁজে এবার কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‍্যাব

ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনোর খোঁজে এবার রাজধানীর ধানমণ্ডি কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানে নেমেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

 

জানা গেছে, পুরো এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়া আসর চলছে। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তি সংবাদগুটিকয়েক ব্যক্তির অপকর্মের দায় নির্বাচন কমিশন কেন নেবে?: প্রশ্ন সিইসির
পরবর্তি সংবাদ‘কারো বলতে হচ্ছে না, আওয়ামী লীগের দুর্নীতির কল এখন বাতাসে নড়ছে’