ফিলিস্তিনিদের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের বারডালা গ্রামে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উত্তর জর্ডান উপত্যকার ফিলিস্তিনি বারডালা গ্রামে পানি সরবরাহের জন্য ব্যবহৃত পাইপ সরিয়ে ফেলা হয়েছে। মিডল ইস্ট মনিটর।

স্থানীয় সরকারি কর্মকর্তা ডেরার সাওফতা বলেন, ইসরায়েলি সৈন্যরা গ্রামে হামলা চালিয়েছে এবং এই জাতীয় পদক্ষেপের কারণ উল্লেখ না করেই গ্রামের স্থানীয় বাসিন্দাদের পানি সরবরাহকারী পাইপ লাইনগুলো তুলে নিয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করার প্রয়াসে এর আগেও বহুবার গ্রামে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল।

পূর্ববর্তি সংবাদরাজধানীর আরও তিন ক্লাবে র‌্যাবের হানা
পরবর্তি সংবাদকলাবাগানে অভিযান, কৃষক লীগ নেতা ফিরোজসহ আটক ৫