যা প্রকাশ পাচ্ছে তা সামান্য, লোমহর্ষক দুর্নীতির শেকড় আরও গভীরে: টিআইবি

ইসলাম টাইমস ডেস্ক: টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,  ছাত্র ও যুব নেতাদের দুর্নীতির যে চিত্র প্রকাশ পাচ্ছে তা অতি সামান্য, লোমহর্ষক দুর্নীতির শেকড় আরও গভীরে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, সাম্প্রতিক অভিযানের ফলে যে উৎকণ্ঠাজনক চিত্র সামনে এসেছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। চলমান এ অভিযানের ব্যাপ্তি ও প্রসার অন্যান্য খাত ও পর্যায়ে বিস্তৃত করতে পারলে একই চিত্র উদঘাটিত হবে। রাজনৈতিক সংশ্রবপ্রসূত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার শুধু রাজধানী ও এর আশপাশের যুব ও ছাত্রনেতাদের একাংশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশব্যাপী বিস্তৃত।

দুর্নীতির যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা অবাক করার মতো কিছু নয় মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দল নির্বিশেষে দেশে দীর্ঘ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্পৃক্ততা ও ক্ষমতার অবস্থানকে জনস্বার্থের জলাঞ্জলির বিনিময়ে নিজেদের সম্পদ বিকাশের লাইসেন্স হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ‘কাউকে ছাড় দেয়া হবে না’ মর্মে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার মধ্যেই মূলত সর্বব্যাপী জবাবদিহিতার গুরুত্ব রয়েছে।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্যের কারণে বিএনপি নেতা দুদুর দুঃখ প্রকাশ
পরবর্তি সংবাদটেকনাফে বন্দুকযুদ্ধ : আটকের পর নিহত রোহিঙ্গা দম্পতি