শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে ঢুকে পড়া দুর্নীতির ভূতদের ধ্বংস করতে হবে : ইনু

ইসলাম টাইমস ডেস্ক: পুলিশ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতিবাজ কালো বিড়ালরা শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করছে মন্তব্য করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, পুলিশ প্রশাসনের দায়িত্ব উন্নয়নের ট্রেন থেকে দুর্নীতিবাজদের ধরে কারাগারে পাঠানো।

তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে ঢুকে পড়া দুর্নীতির ভূতদের ধ্বংস করতে হবে। সেই সঙ্গে পুলিশের ভেতরে ঘাপটি মেরে থাকা কালো বিড়ালদের তাড়াতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ইনু আরও বলেন, যে রঙের জার্সিই গায়ে থাকুক না কেন, কোনো দুর্নীতিবাজকে রেহাই দেওয়া হবে না। তিনি বলেন, রাজনৈতিক দলের কিছু নেতা ও। এই অশুভ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।

পূর্ববর্তি সংবাদসরকারি সব ঠিকাদারি জি কে শামীম কীভাবে পেত তা খতিয়ে দেখা হচ্ছে : গণপূর্তমন্ত্রী
পরবর্তি সংবাদবাংলাদেশে আইন করেও ক্যাসিনো অনুমোদনের সুযোগ নেই: অর্থমন্ত্রী