ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধায় ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়ায় এক নারীকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চাওয়ায় গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নওয়াবুর তার ওপর নির্যাতন চালিয়েছেন এবং লোকজন দিয়ে বাড়ি ভাঙচুরসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজিকে লিখিত অভিযোগ করেছেন শাম্মি আকতার নামের ভুক্তভোগী এক নারী। এর আগে গাইবান্ধা পুলিশ সুপারকে তিনি লিখিতভাবে বিষয়টি অবগত করেন।
















