কিশোরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : মা ও স্ত্রীকে হত্যার দায়ে সাবেদ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. জি. এম আল মাসুদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাবেদ আলী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, পরকিয়ার জের ধরে ২০০৩ সালের ২৭ জুন গভীর রাতে সাবেদ আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্ত্রী মনোয়ারা খাতুনকে হত্যা করেন। এ সময় মনোয়ারাকে রক্ষা করতে গেলে মা জহুরা খাতুনকেও কুপিয়ে হত্যা করেন তিনি। ঘটনার পর আশপাশের লোকজন ঘাতক সাবেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সাবেদ আলীর ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে ওই দিনই পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৩ সালের ২২ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

পূর্ববর্তি সংবাদনয়াপল্টনের সংঘর্ষ : মির্জা আব্বাসকে আসামী করে ৩ মামলা, গ্রেফতার ৫০
পরবর্তি সংবাদবিএনপি সন্ত্রাসী সংগঠন, তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত : জয়