চেয়ারম্যান-এমডির জামিনসহ জব্দ ৬শ’ কোটি টাকা ফেরত চায় হলমার্ক

ইসলাম টাইমস ডেস্ক: সরকার ও প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে যাচ্ছে ব্যাংক জালিয়াতির হোতা হলমার্ক গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও এমডি তানভীর মাহমুদকে জামিনে মুক্তি এবং ঋণ পরিশোধের বিনিময়ে  বিভিন্ন অ্যাকাউন্টে জব্দ থাকা প্রায় ৬শ’ কোটি টাকা ফেরত ও নতুন করে ব্যাংকিং সুবিধাসহ ৭ দফা প্রস্তাব দিয়েছে গ্রুপটি।

সম্প্রতি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের ক্ষমতাপ্রাপ্ত আইনি কর্মকর্তা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে লিখিত এ প্রস্তাব দেন।

এর আগে ৪ সেপ্টেম্বর হলমার্কের কাছে ব্যাংকের বিপুল অঙ্কের পাওনা আদালতের বাইরে সমঝোতার ভিত্তিতে আদায়ের কৌশল খুঁজতে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেন, ‘হলমার্ক টাকা দিয়ে ব্যবসায় ফিরে আসবে। আমি নতুন করে ব্যবসায়ী সৃষ্টি করতে পারব না। সুতরাং তাদের দিয়েই ব্যবসা করাতে হবে। আমি চাচ্ছি, আমাদের ব্যাংক ঋণ পরিশোধ করবে। ব্যবসা করতে হলে পাওনা শোধ দিতে হবে। তাদের সে সক্ষমতা আছে।’

সূত্র জানায়, অর্থমন্ত্রীকে দেয়া হলমার্ক গ্রুপের সাত দফা দাবির প্রস্তাবে বলা হয়েছে- সোনালী ব্যাংকের ঋণ পরিশোধ করা হবে। এর বিনিময়ে প্রথম শর্ত হচ্ছে, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও এমডি তানভীর মাহমুদকে জামিনে মুক্তির ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি জেলহাজতে থাকার সময় হলমার্কের অ্যাকাউন্টে ৪৬৫ কোটি টাকা জমা দেয়া হয়েছে। ওই টাকা থেকে কমপক্ষে ৩শ’ কোটি টাকা ব্যবসা পরিচালনার জন্য গ্রুপকে ফেরত দিতে হবে।

চেয়ারম্যান ও এমডি অর্থমন্ত্রীর নির্দেশ মোতাবেক ব্যাংক ঋণ পরিশোধ করবেন। পাশাপাশি জামিনে মুক্ত হওয়ার পর এ প্রতিষ্ঠানের যাবতীয় সম্পত্তির তালিকা অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

তৃতীয় প্রস্তাবে বলা হয়, বিভিন্ন ব্যাংক হিসাবে হলমার্কের ৯০ থেকে ১০০ কোটি টাকা জমা আছে। বিপুল অঙ্কের অর্থ আদালত কর্তৃক অবরুদ্ধ করা আছে। এ গ্রুপ যেন ব্যবসা পরিচালনা করে ঋণ পরিশোধ করতে পারে সেজন্য অবরুদ্ধ অর্থ অবমুক্ত করতে হবে।

 

পূর্ববর্তি সংবাদজুমআর দিন কি আসলেই কবরের আযাব বন্ধ থাকে?
পরবর্তি সংবাদআল-আকসা মসজিদে প্রবেশের সব দরজা বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ