বিসিবি পরিচালক লোকমান মাদক আইনের মামলায় ২ দিনের রিমান্ডে

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এই আদেশ দেন।

এরআগে, ৫ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন তেজগাঁও থানায় এ মামলার তদন্ত কর্মকর্তা। এদিন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করে র‌্যাব-২। এ সময় তার বাসা থেকে ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-২ কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করে র‌্যাব।

পূর্ববর্তি সংবাদ‘ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে ডাকসুর সিদ্ধান্ত অসাংবিধানিক’
পরবর্তি সংবাদবিনা দোষে নয় মাস জেল খাটলেন ভারতীয় মুসলিম চিকিৎসক