‘বাংলায় এনআরসি হলে জমিয়তে উলামা আন্দোলনে নামবে’

ইসলাম টাইমস ডেস্ক: বাংলায় এনআরসি করলে জমিয়তে উলামা আন্দোলনে নামবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী ও রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

বর্ধমান জেলা জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে ঐতিহাসিক বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত এক প্রতিনিধি সম্মেলনে তিনি এ কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, জমিয়ত সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। এন আর সির বিরুদ্ধে মতুয়ারা যে একশান কমিটি গঠন করেছে জমিয়ত তাকে সমর্থন করবে। জমিয়তে উলামার পুরোনো ইতিহাস স্বাধীনতা আন্দোলনে জমিয়তের ভূমিকা নিয়ে ব্যাখ্যা করেন সিদ্দীকুল্লাহ চৌধুরী।

তিনি বলেন ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষের মতো এই রাজ্যের মানুষরা শঙ্কিত। জমিয়তের তরফ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে। এন আর সি হলে কারা ভারতীয় থাকবেন আর কারা বাদ যাবেন সেই নিয়ে জমিয়ত সাধারণ মানুষকে সচেতন করবে। তিনি রাজ্য সরকারের প্রশংসা করে মানুষের পাশে থাকার বার্তা দেন।

পূর্ববর্তি সংবাদদয়াময়! আলো দিন এই অন্ধ চোখে
পরবর্তি সংবাদকাশ্মীরের জামিয়া মসজিদে ৮ সপ্তাহ ধরে জুমার নামাজ বন্ধ