মাগরিবের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ইসলাম টাইমস ডেস্ক: ১৪৪১ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ রোববার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে বলা হয়েছে। নম্বরগুলো হল : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা ফ্যাক্সেও জানানো যাবে। ফ্যাক্স নম্বরগুলো হল : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদছয় কাশ্মীরি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী
পরবর্তি সংবাদসৌদি বাদশাহ সালমানের দেহরক্ষী গুলিতে নিহত