আবদুল্লাহ আল ফারুক ।।
ইসলাম টাইমস টোয়েন্টি ফোর ডটকমের একবছর পূর্তি হচ্ছে। সংবাদটি আমাদের জন্যে অবশ্যই আনন্দের। সম্পূর্ণ নিজস্ব ও নিরপেক্ষ ভিত্তির ওপর একটি প্রতিষ্ঠানকে টিকে থাকলে হলে অনেক কিছুর সঙ্গেই সংগ্রাম করতে হয়। ইসলাম টাইমস তার নিজস্ব অবস্থান থেকে সেই সংগ্রাম করেছে এবং আলহামদুলিল্লাহ, আজ অব্দি টিকে আছে।
গত একবছর ধরে এই অনলাইন পোর্টালটির অধিকাংশ সংবাদ পড়েছি। যদিও একটা বছর সময়ের ব্যপ্তিতে খুব বড় নয়; কিন্তু প্রতিষ্ঠাকালীন সংগ্রামের বিচারে খুব একটা ছোটও নয়। কোনো নির্দিষ্ট ঘরানা বা বলয়ের লেজুড়বৃত্তি না করে, আদর্শ সততা ও নৈতিকতার জায়গা থেকে ইসলাম টাইমসের কার্যক্রম একজন পাঠক হিসেবে আমাকে মুগ্ধ করেছে।
আমরা প্রত্যাশা করব, পোর্টালটি তার এই চিন্তাধারা অনাগত দিনগুলোতেও ধরে রাখতে সচেষ্ট হবে। অনেক অনেক শুভকামনা রইলো।
লেখক: লেখক-অনুবাদক, গ্রন্থকার
















