ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সোনারগাঁও হোটেলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে লাগা আগুন রাত ৩টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডিউটি অফিসার কামরুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
















