ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চোখের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবার টেলিফোন করে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কুশলাদি বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন ইমরান খান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার চার দিনের সফরে ভারতে যাচ্ছেন। শেখ হাসিনার এ সফরের একদিন আগে টেলিফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
















